ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার ৯৯ বস্তা সরকারি চাল চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত মাদক কারবারি যে কেউ হোক তাকে ছাড় দেওয়া হবেনা, যদি সে এমপি পুত্রও হয়- ওসি নিজাম গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, পৃথক অভিযানে গ্রেফতার – ৫ ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেদের মানবেতর জীবন মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান, শুল্ক-কর ফাঁকি দেওয়া ১১শ লিটার ডিজেল উদ্ধার ৫৪ বছর পর ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ৮৩ বছরের বৃদ্ধা নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

সিলেটে ৫৭০ বস্তা চাল গোডাউনে নেয়ার পথে লুট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০ ৬০৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের জকিগঞ্জ উপজেলায় ট্রাকভর্তি ভিজিএফ এর ৫৭০ বস্তা চাল গোডাউনে নেয়ার পথে লুট করে নিয়ে গেছে স্থানীয় জনতা। রবিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার কালীগঞ্জ বাজারে এ ঘটনাটি ঘটে। পরে পুলিশ এসে কিছু চাল উদ্ধার করেছে। জানা গেছে জকিগঞ্জের তিন ইউনিয়নের ডিলারেরা ভিজিএফ-এর ১৭ মেট্রিক টন চাল ১০ টাকা দামে বিক্রি করার জন্য সকালে কালীগঞ্জ বাজারে তাদের গোডাউনে নিয়ে আসার জন্য রওয়া দেয়। সকাল সাড়ে ১০টার দিকে বাজারে প্রবেশের পর স্থানীয় কিছু মানুষ ট্রাকভর্তি চাল লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে কালীগঞ্জ খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের ওসি এলএসডি আব্দুল করিম গণমাধ্যমকে জানান, সিলেটের মেঘনা রাইসমিল থেকে ডিলারের গোডাউনে পৌঁছে দেয়ার পথেই কিছু লোক এসে চাল লুট করে নিয়ে যায়। এখানে ডিলার দ্বারা চুরি কিংবা আত্মসাতের সুযোগই নেই। খবর পেয়ে তিনি এগিয়ে গেলে চাল লুটকারীরা তাকেও লাঞ্ছিত করে বলে জানান ওসি এলএসডি আব্দুল করিম।

ইউএনও বিজন কুমার কুমার সিংহ গণমাধ্যমকে জানান, ‘যে চাল লুট হয়েছে তার কাগজপত্র ঠিক আছে। তবুও বিষয়টি তদন্ত করবে পুলিশ। এরপর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটে ৫৭০ বস্তা চাল গোডাউনে নেয়ার পথে লুট

আপডেট সময় : ০৮:২৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০