ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেফতার ২৫, সুধারাম থানার ওসি ক্লোজড জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪৭ নোয়াখালীতে কাফনের কাপড় পড়ে ছাত্রলীগের বিক্ষোভের ভিডিও ভাইরাল নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, ১৪ ঘন্টা পর খালে মিলল যুবকের মরদেহ ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির আশঙ্কা, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

রোহিঙ্গাদের প্রথম ঈদ উদযাপন উৎসব মুখর পরিবেশে ভাসানচরে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১ ৩২২০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিবেদক:

উৎসব মুখর পরিবেশে এই প্রথমবার নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গারা ঈদুল ফিতর উদযাপন করছে। শুক্রবার (১৩ মে) ভাসানচরে দুটি জামাতে প্রায় সাড়ে ৪হাজার রোহিঙ্গা ঈদ-উল ফিতরের নামাজ আদায় করেন।

সূত্রে জানা যায়, ১নং ওয়্যার হাউজে স্বাস্থ্য বিধি মেনে সকাল সাড়ে ৭টায় প্রথম জামায়াত ও সাড়ে ৮টার দিকে দ্বিতীয় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এ সময় ভাসানচরে অবস্থানরত মুসলমান রোহিঙ্গারা সম্মিলিতভাবে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। প্রথম জামায়াতে রোহিঙ্গাদের সাথে পিডি ভাসানচর ও ভাসানচরের সকল কর্মকর্তাবৃন্দ ঈদের নামাজ আদায় করেন।

ভাসানচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মাহে আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের মাঝে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তৃতীয় জামায়াত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ১ম ও২য় জামায়াতেই ঈদ-উল ফিতরের নামাজ সম্পন্ন হয়ে যায়।

ওসি মো.মাহে আলম আরো বলেন, ঈদ-উল ফিতরের নামাজের জামায়াত দুটি বিটিভি ও সময় টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়। পবিত্র ঈদ-উল ফিতরের জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। নেতিবাচক কোন মন্তব্য পরিলক্ষিত হয়নি।

উল্লেখ্য, বর্তমানে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে ১৮ হাজার ৪১৬জন রোহিঙ্গা বসবাস করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

রোহিঙ্গাদের প্রথম ঈদ উদযাপন উৎসব মুখর পরিবেশে ভাসানচরে

আপডেট সময় : ০৯:১১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১