ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ

ব্রিজে দাঁড়িয়ে রাতের আধারে দুই বন্ধুর গল্প, ট্রাক চাপায় একজনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২ জুন ২০২১ ৩৭৬৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিবেদক:

ঢাকা-রামগঞ্জ মহাসড়কের নোয়াখালীর সোনাইমুড়ী অংশে ট্রাক চাপায় আবদুল হান্নান (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যবসায়ী উপজেলার জয়াগ ইউনিয়নের আমকি এলাকার মতিমিয়া ভূইয়া বাড়ির আব্দুল হকের ছেলে।

মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার জয়াগ ইউয়িনের ঢাকা-রামগঞ্জ মহাসড়কের ৮নং ওয়ার্ডের আমকি মহিলা মাদরাসা সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল উদ্দিন জানায়, নিহত আবদুল হান্নান ও প্রিন্সিপাল জহিরুল ইসলাম রাত পৌনে ৮টার দিকে আমকি এলাকার ঢাকা-রামগঞ্জ সড়কের পাশে একটি ব্রিজের ওপর দাঁড়িয়ে গল্প করছিলেন। ওই সময় চাটখিল থেকে একটি ট্রাক সোনাইমুড়ী যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ওপর উঠে যায়। এতে ট্রাক চাপায় ঘটনাস্থলেই ব্যবসায়ী আবদুল হান্নান মারা যায়। এ সময় তার সাথে থাকা আমকি মহিলা মাদরাসার প্রিন্সিপাল জহিরুল ইসলাম (৫৫) গুরুত্বর আহত হয়। পরে এলাকাবাসী তাকে আশংকাজনক অবস্থায় সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় দুর্ঘটনা কবলিত ট্রাকটি এলাকাবাসী জব্দ করেছে। পরে পুলিশ ট্রাকটি তাদের হেফাজতে নেয়। তবে ট্রাকের চালক ঘটনার সাথে সাথে পালিয়ে যায়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ব্রিজে দাঁড়িয়ে রাতের আধারে দুই বন্ধুর গল্প, ট্রাক চাপায় একজনের মৃত্যু

আপডেট সময় : ১০:২৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২ জুন ২০২১