ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
ঘরের মধ্যে বজ্রপাতে পাবনার সোনাপাতি বিলে ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৬২ ডিভি লটারি নিয়ে শেষমুহূর্তে যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত নোবিপ্রবিতে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ও ট্যুরিজম লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযান: দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার কমিটি অনুমোদনের ৪ ঘণ্টার মাথায় নোয়াখালীতে এনসিপি নেতার পদত্যাগ ইঞ্জিন বিকল হয়ে কর্ণফুলী নদীতে ট্রলারডুবি, নিখোঁজ হাতিয়ার দুই জেলে কোম্পানীগঞ্জ থানা প্রাঙ্গণেই দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫ হাতিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে এমপিওভুক্তির আশ্বাসে ঘুষ বাণিজ্যের অভিযোগ হাতিয়ায় অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে সার ডিলার নিয়োগের অভিযোগ

করোনায় বিশ্ব অর্থনীতির ক্ষতি দাঁড়াতে পারে ৮.৮ ট্রিলিয়ন ডলারে: এডিবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৭:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০ ৬২৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনকে বার্তা ডেস্ক::

মহামারী আকারে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসে বৈশ্বিক অর্থনীতির ক্ষতি ৫.৮ ট্রিলিয়ন থেকে ৮.৮ ট্রিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে বলে ধারণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতির এ অংক গতমাসে এডিবির করা পূর্বাভাসের দ্বিগুণেরও বেশি এবং বিশ্বের মোট উৎপাদনের ৬ দশমিক ৪ থেকে ৯ দশমিক ৭ শতাংশের সমান।এডিবির এ নতুন পূর্বাভাস এমন সময়ে এল যখন বিশ্বের বেশিরভাগ দেশ নতুন করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি একপাশে সরিয়ে রেখে অর্থনীতির চাকা সচলে একের পর এক বিধিনিষেধ শিথিল করছে।কোভিড-১৯ এর বিস্তার রুখতে এর আগে দেশে দেশে আরোপ করা কঠোর বিধিনিষেধ বিশ্ব অর্থনীতিকে কার্যত অচল করে দিয়েছিল।

মহামারীর ক্ষতিকর প্রভাব থেকে অর্থনীতিকে বাঁচাতে বিশ্বজুড়েই বিভিন্ন দেশের কর্তৃপক্ষ নানান আগ্রাসী পদক্ষেপ নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার কমিয়েছে; বড় বড় সব প্রণোদনা তহবিল ঘোষণা করা হয়েছে।নতুন এ বিশ্লেষণ অর্থনীতিতে কোভিড-১৯ এর সম্ভাব্য প্রভাব সংক্রান্ত একটি বিস্তৃত চিত্র হাজির করছে। অর্থনীতির ক্ষতি প্রশমনে নীতিগত হস্তক্ষেপ যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, এটি তার উপরও আলোকপাত করছে, বলেছেন এডিবির প্রধান অর্থনীতিবিদ ইয়াসুয়ুকি সাওয়াদা।

ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় বিশ্বের বিভিন্ন অঞ্চলে যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যের উপর বিধিনিষেধ ছয় মাস পর্যন্ত বহাল থাকলে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ৮.৮ ট্রিলিয়ন ডলারে দাঁড়াতে পারে বলে অনুমান এডিবির।আর বিধিনিষেধ তিন মাস থাকলে ক্ষতির পরিমাণ দাঁড়াবে সর্বোচ্চ ৫.৮ ট্রিলিয়ন ডলারে, বলছে তারা।

এশীয় উন্নয়ন ব্যাংকের গতমাসের পূর্বাভাসে নতুন করোনাভাইরাসের কারণে বৈশ্বিক অর্থনীতির ক্ষতি ৪.১ ট্রিলিয়ন ডলার হতে পারে বলে জানানো হয়েছিল।তবে কেবল এডিবিই নয়, মহামারীর কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি ধারণার চেয়ে বেশি হতে পারে বলে সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশের কর্মকর্তারাও আশঙ্কা করছিলেন।

বিবিসি বলছে, বিশ্বের সবচেয়ে বৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের শ্রমশক্তির এক-চতুর্থাংশই এখন কোনো না কোনো আর্থিক সুবিধার মুখাপেক্ষী।গত সপ্তাহে দেশটির ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরমি পাওয়েল মার্কিন অর্থনীতি পুনরুদ্ধারের গতি প্রাথমিক ধারণার চেয়েও শ্লথ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

করোনায় বিশ্ব অর্থনীতির ক্ষতি দাঁড়াতে পারে ৮.৮ ট্রিলিয়ন ডলারে: এডিবি

আপডেট সময় : ১০:০৭:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০