ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিপিএলের ৮ম আসর শুরু ২২শে জানুয়ারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১ ১৪৪৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
২২শে জানুয়ারি থেকে ২২শে ফ্রেব্রুয়ারি পর্যন্ত মাঠে গড়াবে বিপিএল ক্রিকেটের অষ্টম আসর। এবার পুরনো নিয়মে আবারও ফিরছে ফ্র্যাঞ্চাইজি। ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে ৭ নয় আসর হবে ৬ দল নিয়ে। দেশিয় ক্রিকেটারদের সুযোগ দিতে এবার বিদেশি ক্রিকেটারের সংখ্যা কমাতে চায় বিসিবি।

ঘরের মাঠে চার-ছক্কার জমজমাট আসর বিপিএল ফিরছে আবারো। করোনার কারণে হয়নি গেল আসর। তার আগের বছর হলেও ফ্র্যাঞ্চাইজি বাদ দিয়ে সাত স্পন্সর প্রতিষ্ঠান নিয়ে হয়েছিল বিপিএল।

আসছে বছর বিপিএলের অষ্টম আসর পুরনো রূপে আয়োজন করতে চায় বিপিএল গভর্নিং কাউন্সিল। অর্থাৎ, আবারও ফিরছে ফ্র্যাঞ্চাইজি। বিসিবির ওয়েবসাইটে দেয়া বিজ্ঞপ্তিতে ৬ টি ফ্র্যাঞ্চাইজির জন্য মালিকানা স্বত্বের আগ্রহ চাওয়া হয়েছে।

টি টোয়েন্টিতে বেহাল দেশিয় ক্রিকেটাররা। এবার তাদের উন্নতির কথা ভেবে বিপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ বাড়াতে চায় বিসিবি। এজন্য একাদশে ৪ নয়, ৩ বিদেশি ক্রিকেটার খেলানোর পরিকল্পনা বিসিবির।

করোনা পরিস্থিতর অবনতি না হলে বিপিএলে এই আসর ঢাকার বাইরেও করার ইচ্ছে বিসিবির।

ঢাকার উইকেটের সমালোচনা গোটা ক্রিকেট বিশ্বে। সেটা গায়ে মাখছে এখন বিসিবিও। আর তাই আসছে বিপিএলে উইকেটের মান ভালো করতে নকশা আঁকছে বোর্ড বলে জানিয়েছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিপিএলের ৮ম আসর শুরু ২২শে জানুয়ারি

আপডেট সময় : ১০:১৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১