ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশের নারীরা বিশ্বে নিজেদের যোগ্যতার পরিচয় দিচ্ছেন: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১ ৫৫২৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফাইল ছবি

‘বাংলাদেশের নারীরা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক নানা ক্ষেত্রেও নিজেদের যোগ্যতার পরিচয় দিয়ে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনছেন ’ বলে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। তিনি বলেন, ‘দেশের উন্নয়নের সর্বক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। পুরুষের পাশাপাশি আমাদের নারীরাও অনেক দুঃসাহসিক কাজে অংশ নিয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন, যা অত্যন্ত আশাব্যঞ্জক। ’ রোববার (২৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। পররাষ্ট্র ভবনে ‘লবুচে’ পর্বত জয়ী বাংলাদেশের প্রথম নারী জয়নাব বিনতে হোসেন শান্তু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে এলে তাকে অভিনন্দন জানিয়ে মন্ত্রী এসব কথা বলেন।

ড. আব্দুল মোমেন এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় জয়নাব লবুচে পর্বতশৃঙ্গে ওড়ানো বাংলাদেশের পতাকাটি পররাষ্ট্রমন্ত্রীকে উপহার দেন। পররাষ্ট্রমন্ত্রী এসময় বলেন, ‘লেবুচে পর্বতারোহীদের তালিকায় বাংলাদেশের প্রথম নারীর নাম লেখানোর এ গৌরবময় দৃষ্টান্ত বাংলাদেশের সব নারীকে সাফল্য অর্জনে প্রেরণা যোগাবে। ’ তিনি আগামীতে জয়নাবের আরো সাফল্য প্রত্যাশা করেন এবং বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধির যে কোনো প্রচেষ্টায় তাকে সহযোগিতার আশ্বাস দেন। এসময় জয়নাবের লবুচে পর্বত অভিযানের স্পন্সর নাসির মিল্কি (সৌরভ) উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশের নারীরা বিশ্বে নিজেদের যোগ্যতার পরিচয় দিচ্ছেন: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১১:২২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১