ঢাকা ১০:১০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা

জার্মানি ও ইতালিতে ‘ওমিক্রন’ শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১ ৬২৫১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জার্মানি ও ইতালিতে ‘ওমিক্রন’ শনাক্ত

যুক্তরাজ্যের পর এবার জার্মানি ও ইতালিতে করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত রোগী পাওয়া গেল। শনিবার আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

জার্মানির আঞ্চলিক স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাভারিয়া রাজ্যে করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত দুজনকে পাওয়া গেছে। তারা গত ২৪ নভেম্বর মিউনিখ বিমানবন্দর দিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন।

এদিকে, ইতালির স্বাস্থ্য ইনস্টিটিউট বলছে, তারা মিলানে ওমিক্রনে আক্রান্ত এক ব্যক্তিকে শনাক্ত করেছে। তিনি মোজাম্বিক থেকে ইতালিতে এসেছেন।

অন্যদিকে চেক রিপাবলিকের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত একজনকে তারা সন্দেহ করছে, যিনি ওমিক্রনে সংক্রমিত হয়ে থাকতে পারেন। তিনি নামিবিয়া থেকে সময় কাটিয়ে সবে দেশে ফিরেছেন।

দক্ষিণ আফ্রিকাকে ভাইরাস বৈচিত্র্যের এলাকা হিসেবে চিহ্নিত করেছে জার্মানি। আফ্রিকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে দেশটি।

এর আগে শনিবার যুক্তরাজ্যে ওমিক্রন ধরনে দুজনের আক্রান্তের খবর জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতার পর ইউরোপের বিভিন্ন দেশ আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশগুলোর সঙ্গে আপাতত যোগাযোগ বন্ধ করেছে এবং ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে। জাতিসংঘের হেলথ এজেন্সি ওমিক্রনকে ‘উদ্বেগের ধরন’ বলে উল্লেখ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জার্মানি ও ইতালিতে ‘ওমিক্রন’ শনাক্ত

আপডেট সময় : ১১:২৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১