ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

সীমান্তে ইরানি বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১ ৪৪৭২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান এবং ইরানের সেনাদের মধ্যে সীমান্ত সংঘর্ষ হয়েছে। তবে এ সংঘর্ষে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অবশ্য পরে সংঘর্ষের এ ঘটনাকে ‘ভুল বোঝাবুঝি’ বলে উল্লেখ করে উভয়পক্ষ।

ইরান-আফগানিস্তান সীমান্তে তালেবান ও ইরানি বাহিনীর এই সংঘর্ষের বেশ কয়েকটি ভিডিও বুধবার অনলাইনে ছড়িয়ে পড়ে। এসব ভিডিওতে তালেবান যোদ্ধাদেরকে সীমান্তে জড়ো হতে দেখা যায়। একপর্যায়ে গোলাগুলির শব্দও শোনা যায়। অন্য একটি ভিডিওতে দেখা যায়, তালেবানের গুলিবর্ষণের জবাবে কামানের গোলা নিক্ষেপ করছে ইরানি বাহিনী।

ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম উভয় দেশের এই সীমান্ত সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছে। ইরানের সিস্তান ভা বালুচিস্তান প্রদেশের হিরমান্দ কাউন্টির শাঘালাক গ্রামের আফগান সীমান্ত এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

তাসনিম জানিয়েছে, ইরান-আফগানিস্তান সীমান্তের ওই অংশে ইরানি ভূখণ্ডে নিরাপত্তার জন্য সীমান্ত দেওয়াল রয়েছে। মাদক ও পণ্য পাচার রুখতেই সীমান্তের ওই অংশে দেওয়াল তৈরি করা হয়।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, বুধবার কয়েকজন ইরানি কৃষক সীমান্ত দেওয়াল পার হয়ে অপর পাশের কৃষি জমিতে যান। কিন্তু সীমান্ত দেওয়াল পার হলেও সেসময় তারা ইরানি ভূখণ্ডেই ছিলেন এবং সীমান্ত লঙ্ঘন হয়েছে ভেবে তালেবান যোদ্ধারা তাদের ওপর গুলিবর্ষণ করে। জবাবে কামানের গোলাবর্ষণ করে ইরানি বাহিনী।

কিছুক্ষণের মধ্যেই সংঘর্ষ শেষ হয় এবং ইরানি কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তালেবানের সঙ্গে আলোচনায় বসে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

২০ বছর পর গত ১৫ আগস্ট আফগানিস্তান দখলে নেয় সশস্ত্র গোষ্ঠী তালেবান। এর পর সেপ্টেম্বর মাসের শুরুতে তালেবান অন্তর্র্বতীকালীন সরকারের প্রথম মন্ত্রিসভার ঘোষণা দেয়। অবশ্য বিশ্বের কোনো দেশই এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।

এমনকি ইরানও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সীমান্তে ইরানি বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষ

আপডেট সময় : ০১:৪৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১