ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

পরিস্থিতি খারাপ হলে আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ : শিক্ষামন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১ ৫৫৩৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

করোনার নতুন ধরন ওমিক্রনের কারণে পরিস্থিতি খারাপ হলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাজধানীর সরকারি সোহরাওয়ার্দী কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, তবে এখনো আমাদের এ জাতীয় পরিকল্পনা নেই। আমরা চাই ধারাবাহিক প্রক্রিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান চালু থাকুক।

তিনি বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। টেকনিক্যাল কমিটির সঙ্গে আলোচনা চলছে। বিজ্ঞানের বাইরে গিয়ে তো কিছু করতে পারবো না।

শিক্ষামন্ত্রী বলেন, সব কিছুর ঊর্ধ্বে আমাদের সন্তানদের সুরক্ষা। তাদের সুস্বাস্থ্য নিশ্চিতে আমরা সব কিছু করতে প্রস্তুত আছি।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছরের পরীক্ষা পরিস্থিতির ওপর নির্ভর করে বছরের মাঝামাঝি নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।

এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনো সুযোগ নেই বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, আমরা যে পদ্ধতি অবলম্বন করছি তাতে প্রশ্নফাঁসের সুযোগ থাকছে না। এ জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। তার পরও যদি কেউ প্রশ্নফাঁসের গুজব ছড়ায় বা সেটি চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে যাদের টিকা দেওয়া হয়নি বা টিকার প্রথম ডোজ নিয়েছে, তাদের পরীক্ষার পরপরই দ্রুত টিকা দেওয়া হবে বলে জানান দীপু মনি।

এ ছাড়া এইচএসসির ফলাফল পরীক্ষা শেষ হওয়ার পর থেকে এক মাসের মধ্যে দেওয়ার চেষ্টা করা হবে বলে তথ্য দেন শিক্ষামন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের চেয়ারম্যান সৈয়দ গোলাম ফারুক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরিস্থিতি খারাপ হলে আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ : শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০১:৫৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১