ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, ৩ কি’শোর নি/হত

ইন্দোনেশিয়ায় অগ্নুৎপাতে মৃত্যু বেড়ে ৩৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১ ৩২৫৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সেমেরু আগ্নেয়গিরিতে আবারও অগ্নুৎপাত শুরু হয়েছে এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। এখনো নিখোঁজ আছেন বহু মানুষ। যাদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে বলেই মঙ্গলবার জানিয়েছেন দেশটির জাতীয় দুর্যোগ মোকাবেলা সংস্থা।

গেল শনিবার দেশটির সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ দ্বীপের অন্যতম সক্রিয় এবং সর্বোচ্চ এই আগ্নেয় পর্বতটি থেকে ঘন জ্বলন্ত ছাই এবং ধোঁয়ার কুণ্ডলী উদগীরণ হতে শুরু করে। এতে ছেঁয়ে যায় আশপাশের গ্রামগুলো।

উপর থেকে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, ঘন ছাই ও ধোঁয়ায় ঢাকা পড়েছে পুরো এলাকা। সেখান থেকে একে একে উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় বাসিন্দারা এবং উদ্ধারকর্মীরা।

এ সময় ১৪ জন নিহতের খবর পাওয়া যায়। পরে সোমবার আবারও উদগীরণ শুরু হয় এবং বিপর্যস্ত হয়ে পড়ে পুরো এলাকা। মৃতের সংখ্যাও বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তবে এখনও নিখোঁজ রয়েছেন ১৭ জন।

খারাপ আবহাওয়ার কারণে ধ্বংসস্তূপ থেকে হতাহতদের বের করে আনতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধার কর্মীরা।

দেশটির আগ্নেয়গিরি এবং ভূতাত্ত্বিক ঝুঁকি প্রশমন কেন্দ্র টুইটারে জানিয়েছেন, আগ্নেয়গিরিটির সক্রিয়তা অব্যাহত আছে, এজন্য সতর্কও করেছে তারা।

মেরু আগ্নেয়গিরি পর্যবেক্ষণাগারের প্রধান লিসওয়ান্তো রয়টার্সকে বলেন, ‘ইন্দোনেশিয়ার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে সেমেরু একটি। ৪ ডিসেম্বরের উদগীরণের আগেও এটি সক্রিয় ছিল, পরেও এর সক্রিয়তা বজায় আছে এবং থাকবে।’

শনিবার থেকে শুরু হওয়া এই উদগীরণে ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, যাদের বেশিরভাগই দগ্ধ হয়েছেন।

ইন্দোনেশিয়ার প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে সেমেরু একটি। জাভা দ্বীপে ৩৬০০ মিটার উঁচু এ আগ্নেয়গিরি থেকে গত জানুয়ারিতেও উদগীরণ হয়েছিল, তবে তখন হতাহতের ঘটনা ঘটেনি।

হাজার দ্বীপের দেশ ইন্দোনেশিয়া অত্যন্ত ভূমিকম্পপ্রবণ এলাকা। কয়েকটি টেকটনিক প্লেটের প্রান্তসীমা রয়েছে এই এলাকায়, ফলে এখানে ঘন ঘন ভূমিকম্প হয় এবং একই কারণে সেখানে অনেক আগ্নেয়গিরির সৃষ্টি হয়েছে।
খবর সিএনএন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইন্দোনেশিয়ায় অগ্নুৎপাতে মৃত্যু বেড়ে ৩৪

আপডেট সময় : ১১:৪৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১