সংবাদ শিরোনাম ::
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৩
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৫০:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১ ২৩৪৩ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৭৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক সেবন ও বিক্রির দায়ে তাদের আটক করা হয়। রোববার (১২ ডিসেম্বর) সকাল থেকে আজ সোমবার (১৩ ডিসেম্বর) সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৪৪০০ পিস ইয়াবা, ১১০ গ্রাম ১৭৬ পুরিয়া হেরোইন, ৮ বোতল দেশি মদ ও ৭৭ কেজি ৯৫৫ গ্রাম ৪৫ পুরিয়া গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯টি মামলা করা হয়েছে।

















