ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কমতে পারে তাপমাত্রা: আগামী ৪৮ ঘণ্টায় আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা ১৬২২২ নয়, এবারের এইচএসসির ফল জানা যাবে যে নম্বরে ঘরের মধ্যে বজ্রপাতে পাবনার সোনাপাতি বিলে ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৬২ ডিভি লটারি নিয়ে শেষমুহূর্তে যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত নোবিপ্রবিতে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ও ট্যুরিজম লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযান: দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার কমিটি অনুমোদনের ৪ ঘণ্টার মাথায় নোয়াখালীতে এনসিপি নেতার পদত্যাগ ইঞ্জিন বিকল হয়ে কর্ণফুলী নদীতে ট্রলারডুবি, নিখোঁজ হাতিয়ার দুই জেলে কোম্পানীগঞ্জ থানা প্রাঙ্গণেই দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫

সাকিবের দেশসেরা একাদশ বাছাই: অধিনায়ক নন মাশরাফি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১ ২০১৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের ক্রিকেটের সেরা একাদশ বাছাই করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। দারাজ এর ফেসবুক লাইভে বাছাইকৃত এই একাদশে সাকিব নিজেকেও রেখেছেন। তবে তার একাদশে সবচেয়ে বড় চমক হলো, বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে একাদশে রাখলেও অধিনায়ক হিসেবে বেছে নেননি সাকিব। বাছাইকৃত সেরা একাদশের অধিনায়ক হিসেবে হাবিবুল বাশারকে বেছে নিয়েছেন তিনি।

সাকিবের এই একাদশে আছেন সাবেক তিন ক্রিকেটার। তারা হলেন- জাভেদ ওমর বেলিম, মোহাম্মদ রফিক ও হাবিবুল বাশার। একাদশে আছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। দেশের ইতিহাসের অন্যতম সেরা পেসার ও আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সাথে আছেন রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান। স্পিনার হিসেবে মোহাম্মদ রফিকের সাথে সাকিব রেখেছেন নিজেকে।

বর্তমান ক্রিকেটারদের মধ্যে আরও আছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। ওপেনিংয়ে সাকিব বেছে নিয়েছেন তামিম ও বেলিমকে। তিন নম্বরে সাকিবের আছে অনবদ্য রেকর্ড। যদিও এই একাদশে তিনে ঠাই দিয়েছেন আশরাফুলকে।

সাকিব বলেন, ‘হুট করে এভাবে এগারো জনের নাম বলা আসলে কঠিন। তারপরও যদি শুরু করি, ওপেনার থেকে শুরু করলে তামিম। দ্বিতীয় ওপেনার জাভেদ ওমর বেলিম। তিন নম্বরে মোহাম্মদ আশরাফুল। চারে সাকিব আল হাসান (হাসি)। এরপর মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ। সাত নম্বরে মোহাম্মদ রফিক। আটে মাশরাফি বিন মুর্তজা। হাবিবুল বাশার অধিনায়ক। দুইজন ফাস্ট বোলার রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।’

একনজরে সাকিবের বাছাইকৃত দেশের ক্রিকেটের সেরা একাদশ
তামিম ইকবাল, জাভেদ ওমর বেলিম, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, হাবিবুল বাশার (অধিনায়ক), মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাকিবের দেশসেরা একাদশ বাছাই: অধিনায়ক নন মাশরাফি

আপডেট সময় : ০১:৫১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১