ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেফতার ২৫, সুধারাম থানার ওসি ক্লোজড জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪৭ নোয়াখালীতে কাফনের কাপড় পড়ে ছাত্রলীগের বিক্ষোভের ভিডিও ভাইরাল নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, ১৪ ঘন্টা পর খালে মিলল যুবকের মরদেহ ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির আশঙ্কা, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

সৌরভকে ‘মিথ্যাবাদী’ প্রমাণ করলেন কোহলি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১ ২০৬৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অধিনায়ক ইস্যুতে গরম ভারতের ক্রিকেট। টি-টোয়েন্টি ফরম্যাটের পর ওয়ানডে অধিনায়ক থেকেও সরিয়ে দেওয়া হয়েছে দেশটির ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে। অধিনায়কত্ব হারানোর পর দক্ষিন আফ্রিকা সিরিজ থেকেও সরে দাড়ানোর গুঞ্জন উঠে কোহলিকে ঘিরে। গুঞ্জন বিতর্কের মধ্যেই সাংবাদিকদের সামনে প্রথমবারের মতো মুখ খুলেছেন কোহলি। সকল গুঞ্জন ও গুজবের বিরুদ্ধে দিয়েছেন কড়া জবাব।

কোহলির তোপে পড়েছেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলীও। ভারতীয় টেস্ট দলের এই অধিনায়ক যা বলেছেন তাতে রীতিমতো ‘মিধ্যাবাদী’ প্রমাণিত হয়েছেন সৌরভ। কি বলেছেন বিরাট? মুলত, বিরাটের টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী জানিয়েছিলেন, তিনি কোহলিকে অনুরোধ করেছিলেন টি-টোয়েন্টিতে নেতৃত্ব না ছাড়তে। তবে সৌরভের সেই দাবি উড়িয়ে আজ সংবাদ সম্মেলনে কোহলি বললেন, বোর্ডের তরফে এ বিষয়ে তাঁকে কোনো অনুরোধ করা হয়নি।

শুধু তাই নয়, ওয়ানডে অধিনায়কত্ব হারানো প্রসঙ্গেও বোমা ফাটিয়েছেন বিরাট। সরাসরি আজ জানিয়ে দিলেন ওয়ানডের অধিনায়কত্ব থেকে সরানোর আগে তাঁর সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। এ প্রসঙ্গে কোহলি বলেছেন, ‘টেস্ট দল নির্বাচনের দেড় ঘণ্টা আগে আমাকে ফোন করেন প্রধান নির্বাচক। তিনি জানিয়ে দেন ওয়ানডে ক্রিকেটে আমাকে অধিনায়ক রাখা হচ্ছে না।’

গত টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই এই ফরম্যাটের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন কোহলি। তার নেতৃত্ব ছাড়া নিয়ে সৌরভ বলেছিলেন, ‘আমি ব্যক্তিগতভাবে কোহলিকে অনুরোধ করেছিলাম টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্ব না ছাড়তে। কিন্তু কোহলির মনে হয়েছে যে, তার ওপর চাপ বেড়ে যাচ্ছে। আমি বলেছি, ঠিক আছে। সে একজন দারুণ ক্রিকেটার। নিজের খেলা নিয়ে খুবই আগ্রহী। দীর্ঘ সময় ধরে দলকে নেতৃত্ব দিয়েছে। আমি নিজেও ভারতকে নেতৃত্ব দিয়েছি, এই চাপটা আমি জানি।’ তবে আজ কোহলির দাবির পর, সৌরভের সেই মন্তব্য এখন মিথ্যা বলেই প্রমাণ হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সৌরভকে ‘মিথ্যাবাদী’ প্রমাণ করলেন কোহলি!

আপডেট সময় : ১০:৩৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১