ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেফতার ২৫, সুধারাম থানার ওসি ক্লোজড জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪৭ নোয়াখালীতে কাফনের কাপড় পড়ে ছাত্রলীগের বিক্ষোভের ভিডিও ভাইরাল নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, ১৪ ঘন্টা পর খালে মিলল যুবকের মরদেহ ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির আশঙ্কা, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

আব্দুল মোমেনকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১ ২০৯০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট এন্থনি ব্লিনকেনের মধ্যে ফোনালাপ হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) সকালে ঢাকাকে জানানো হয় এন্থনি ব্লিনকেন আলাপ করতে চান। এরপর সন্ধ্যায় দুই মন্ত্রীর মধ্যে ফোনালাপ হয়।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে গত ৫০ বছরে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সুসম্পর্ক এবং আগামী বছরগুলোকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বৃদ্ধির বিষয়ে দুজনই একমত পোষণ করেন।

নিষেধাজ্ঞা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রাতিষ্ঠানিক কাঠামোর অধীনে একাধিক বৈঠক হয়ে থাকে। এরমধ্যে সর্ব্বোচ্চ ফোরাম হচ্ছে পররাষ্ট্র সচিব পর্যায়ে পার্টনারশিপ ডায়ালগ। পার্টনারশিপ ডায়ালগ ছাড়াও বিভিন্ন বৈঠকে মানবাধিকার পরিস্থিতি নিয়ে দুদেশের মধ্যে আলোচনা হয়। তারা যেসব বিষয়ে জানতে চায় সেটির উত্তর দেওয়া হয়। এরপরও এধরনের এককভাবে নিষেধাজ্ঞা বিষয়ে বাংলাদেশ সরকার তাদের অবস্থান ব্যাখ্যা করেছে বলে তিনি জানান।

তিনি বলেন, কোভিডের কারণে প্রাতিষ্ঠানিক কাঠামোর অধীনে বৈঠকগুলো হয়নি। শিগগিরই বৈঠকগুলো হবে বলে দুপক্ষ একমত।

উল্লেখ্য, গত শুক্রবার যুক্তরাষ্ট্র র‌্যাবও ও এর সাতজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয়। পরেরদিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারকে তলব করে এর ব্যাখ্যা চায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আব্দুল মোমেনকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন

আপডেট সময় : ১০:৪৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১