ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
ঘুমন্ত সাবেক স্বামীকে ছু/রিকা-ঘাতে হ-ত্যা, স্ত্রী-শাশুড়ি আটক প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কি/শো/রী/কে ধ-র্ষ-ণের অভিযোগ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন

বাংলাদেশ দলের কেউ নতুন করে করোনা আক্রান্ত হননি: সুজন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১ ২২৪১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট দলে নতুন করে কারও করোনা পজিটিভ হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। এখন কোয়ারেন্টাইন থেকে বের হয়ে হোটেলে যেতে পারবেন বাংলাদেশের খেলোয়াড়রা।

সুজন আরও জানিয়েছেন, অধিনায়ক মোমিনুল হক, মেহেদি হাসান মিরাজসহ আইসোলেশনে থাকা দলের ৯ সদস্যকে ২০ তারিখ পর্যন্ত ক্রাইস্টচার্চের হোটেলেই থাকতে হবে। পরীক্ষার ফল নেগেটিভ হলেই দলের সাথে যোগ দিতে পারবেন তারা। আর স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথকে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।

মহান বিজয় দিবসে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিসিবির পাঠানো ভিডিওবার্তায় সুজন এসব কথা বলেন। খবর বাসসের।

সুজন জানান, বিজয়ের পঞ্চাশ বছরে সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের কিছু ভালো খবর আছে এখানে। আমরা মাশাআল্লাহ সবাই নেগেটিভ এসেছি আজকের রিপোর্টে।

আমাদের সবাইকে অনুশীলনের সুযোগ দিয়েছে। আমি ও টিম ম্যানেজার নাফিস ইকবাল এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলেছিলাম যে কিভাবে কি করবো। ওরা আজকে আমাদেরকে পজিটিভ নিউজ দিয়েছে। আজকে অনুশীলনেও গিয়েছিলাম, তবে বৃষ্টির কারণে অনুশীলন করতে পারিনি। এখন আমাদের জিম সেশন হবে বলেও জানান তিনি।

টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন আরও বলেন, শুক্রবার (১৭ ডিসেম্বর) আমরা এখান থেকে বের হয়ে অন্য একটা হোটেলে যাবো। যাদের ইয়োলো ব্যান্ড ছিল তারা ২০ তারিখ পর্যন্ত এখানে থাকবে। কালকে থেকে তারা জিম ব্যবহার করতে পারবে, আমরা চলে যাবার পরে। পরে ২১ তারিখ আমাদের সঙ্গে যোগ দেবে তারা। রঙ্গনা হেরাথকে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। বাকি সবাই সুস্থ আছি।

এর আগে নিউজিল্যান্ড সফররত বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন খবর ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ৯ জনকে কোয়ারেন্টিনে পাঠিয়ে দেওয়া হয়। পরে বুধবার জানা যায়, কোনো ক্রিকেটার নন, করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় দলের স্পিন কোচ রঙ্গনা হেরাথ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশ দলের কেউ নতুন করে করোনা আক্রান্ত হননি: সুজন

আপডেট সময় : ১১:২১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১