ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, ৩ কি’শোর নি/হত নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার অশ্বদিয়াকে আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ার লক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় এড.শাহজাহান

এবার বই উৎসব হবে না : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১ ৭৮৭৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনা মহামারির কারণে ১ জানুয়ারি বই উৎসব হবে না। তবে নতুন বছরের প্রথম দিন স্কুল থেকে বই পাবে শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মাতুয়াইলে নতুন বই ছাপার অগ্রগতি দেখতে পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে ৯৫ শতাংশের বেশি বই স্কুলে পৌঁছে যাবে। আর ৪ থেকে ৫ শতাংশ যেই বই বাকি থাকবে সেটিও পৌঁছে যাবে প্রথম সপ্তাহের মধ্যেই।

তিনি বলেন, মুদ্রণে যা ভুল ছিল, সেসব সংশোধন করা হয়েছে। পাঠ্যপুস্তক ছাপানোর কাজে অনিয়মকারীরা কালো তালিকাভুক্ত হবে, তারা আর কখনও কাজ পাবে না। স্বাস্থ্যবিধি মেনে জানুয়ারিতে ধাপে ধাপে সব শিক্ষার্থীই বই হাতে পাবে।

দীপু মনি জানান, ওমিক্রন নিয়ে শেষ কথার সময় আসেনি। ইউরোপ আমেরিকাতে ছড়াচ্ছে। আমরা পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি মার্চে খারাপ হয়। মার্চের পর পুরোদমে শিক্ষা কার্যক্রমের ব্যাপারে সিদ্ধান্ত আসবে। মার্চে গিয়ে যদি পরিস্থিত ভালো হয় খারাপ না থাকে তবে স্বাভাবিক কার্যক্রমে ফিরবে শিক্ষা প্রতিষ্ঠান।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তুক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা যায়, ২০২২ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৪ কোটির মতো শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য প্রায় ৩৫ কোটি বই ছাপার কাজ চলছে। এর মধ্যে মাধ্যমিক স্তরের মোট বই ২৪ কোটি ৭১ লাখ ৫৫ হাজার ২০২টি। আর প্রাথমিক স্তরের মোট বই প্রায় ১০ কোটি। প্রাথমিক স্তরে সব বই ছাপা হয়ে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেলেও মাধ্যমিকের এখনো ছাপার বাকি প্রায় ৭ কোটি বই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এবার বই উৎসব হবে না : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

আপডেট সময় : ০২:৫২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১