ঢাকা ১১:২৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের শর্ত লঙ্ঘন করে উস্কানি ও মিথ্যাচার করেছে হেফাজত ও কওমীরা- দাবি হেযবুত তওহীদের উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

বার্সেলোনায় ফিরে জাভিদের সঙ্গে গোপন বৈঠকে মেসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২ ৪৩৭৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত আগস্টে বার্সেলোনা ছেড়ে গেছেন লিওনেল মেসি। এর পর থেকে খেলছেন পিএসজির জার্সি গায়ে। কাতালুনিয়া থেকে বিদায়ের পরই অবশ্য শহরটির সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায়নি মেসির। এখনো সুযোগ পেলেই চলে আসেন বার্সেলোনায়। তবে এবারের বার্সেলোনায় ফেরা দারুণ আলোচনারই জন্ম দিয়েছেন, কাতালুনিয়ায় এবার বার্সা কোচ জাভি আর সিনিয়র দুই সদস্য জর্দি আলবা ও সার্জিও বুসকেটসের সঙ্গে যে গোপন বৈঠকে বসেন মেসি।
আজ ২৫ জানুয়ারি ক্লাবটির কোচ জাভির জন্মদিন। সেটা পালন করতেই মূলত তিনি ছুটে এসেছেন ফ্রান্স থেকে স্পেনে। মুন্দো দেপোর্তিভো জানাচ্ছে, সেখানে আরও উপস্থিত ছিলেন পেপে কস্তা, সাবেক বার্সেলোনার সাবেক এক কর্মকর্তা, যিনি মেসির খুব কাছের মানুষও।

স্প্যানিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে, স্থানীয় এক জাপানি খাবারের রেস্তোরাঁয় হয়েছে জাভির ৪২ বছরে পা দেওয়া উপলক্ষে ডাকা হয় এই গোপন বৈঠক। সেটা পালন করতেই স্পেনে ছুটে এসেছেন মেসি।
আসবেনইই না কেন? ক্লাব ক্যারিয়ারে দুজনে এক কামরায় থেকেছেন, মাঠের পারফর্ম্যান্সে তো দুজনে একসঙ্গে নজরও কেড়েছেন তিনি। মেসি তার ঘর ছাড়লেও গেল বছর ঘরে ফেরা হয়েছে জাভির, কোচ হয়ে এসেছেন তিনি। এর পর নিজের প্রথম জন্মদিনে তিনি উদযাপন করলেন এভাবে। তাতে পেলেন মেসির দেখা।
সে বৈঠকে কী আলোচনা হয়েছে? ক্লাবের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা হয়েছে কিনা, ফেরা নিয়ে কোনো কথা হয়েছে কিনা, এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। সেখান থেকে বেরিয়ে আসার মেসিকে এসব জিজ্ঞেসও করা হয়েছে। তবে পিএসজি তারকা তার কিছুরই উত্তর দেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বার্সেলোনায় ফিরে জাভিদের সঙ্গে গোপন বৈঠকে মেসি

আপডেট সময় : ১১:২২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২