ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবা হলেন ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২ ৪৩২৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং বাবা হয়েছেন। ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটার এবং তার স্ত্রী অভিনেত্রী স্ত্রী হ্যাজেল কিচ মঙ্গলবার (২৫ জানুয়ারি) এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। যুবরাজ নিজেই টুইটারে পোস্ট করে জানান এ তথ্য। সেখানে যুবরাজ লেখেন, আমি আমার সব ভক্ত, বন্ধু এবং পরিবারের সবাইকে একটা খবর জানাতে চাই। সেটা হচ্ছে আমাদের পরিবারে এক পুত্রসন্তান এসেছে। আমরা আনন্দিত হয়ে এ খবর জানাচ্ছি। আমাদের আশীর্বাদ করার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। যদিও সদ্যজাত সন্তানের কোনো ছবি দেননি যুবরাজ।

টুইটারে তাদের গোপনীয়তা বজায় রাখতেও সবাইকে অনুরোধ করেন যুবরাজ। বলেন, এই শিশুকে পৃথিবীতে আমরা স্বাগত জানাচ্ছি। আশা করব, সবাই এই সময়ে আমাদের গোপনীয়তাকে সম্মান করবেন।

যুবরাজের এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিতে থাকেন ভক্তরা। ২০১৬ সালের ডিসেম্বরে বলিউড অভিনেত্রী হ্যাজেল কিচকে বিয়ে করেছিলেন যুবরাজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবা হলেন ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং

আপডেট সময় : ১১:৫৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২