ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার

ফের শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরাঞ্চল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২ ৪৯৩৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফের শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরের জেলা দিনাজপুর। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে বেড়েছে বাতাসের আদ্রতা ও গতিবেগ। ফলে বেশ শীত অনুভূত হচ্ছে।
আবহাওয়া অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থানে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ কয়েকদিন স্থায়ী হতে পারে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায়, আজ শুক্রবার (২৮ জানুয়ারি ২০২২) দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯৩ শতাংশ এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ছিল ৪-৫ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে।
এর আগে বৃহস্পতিবার দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৮২ শতাংশ এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ছিল ৩-৪ কিলোমিটার।
এ ছাড়াও জেলার পার্শ্ববর্তী পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ৩, নীলফামারীর সৈয়দপুরে ৭ দশমিক ৮; রংপুরে ৮ দশমিক ২; ডিমলায় ৮ দশমিক ৪; নওগাঁয় ৭ দশমিক ৩; রাজশাহীতে ৮ দশমিক ৫; চুয়াডাঙ্গায় ৯ দশমিক শূন্য এবং শ্রীমঙ্গলে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা (সকাল ৬টা) রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, রংপুর ও রাজশাহী বিভাগসহ দেশের আরও বেশ কিছু স্থানের ওপর দিয়ে একটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শৈত্যপ্রবাহটি অব্যাহত থাকতে পারে।

তিনি বলেন, হিমেল বাতাসের প্রভাব ও গতিবেগের কারণে বেশি শীত অনুভূত হচ্ছে। আর এই বাতাসের কারণে কুয়াশা নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফের শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরাঞ্চল

আপডেট সময় : ১২:৪৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২