ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বার্সার পর রিয়াল মাদ্রিদেরও বিদায়ঘণ্টা বাজাল বিলবাও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২ ৬৭৫৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোয়ার্টার ফাইনালেই কোপা দেলরে থেকে ছিটকে গেল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শুক্রবার ভোর রাতে অনুষ্ঠিত এই ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ১-০ গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে যায় লস ব্লাঙ্কোসরা। এই জয়ের সুবাদে সেমি ফাইনালে পৌঁছে গেল বিলবাও। এর আগে শেষ ষোলতেই বার্সেলোনারও বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছিল সেই অ্যাথলেটিক বিলবাও।
ইনজুরির কারণে দলের সবচেয়ে বড় তারকা করিম বেনজেমাকে ছাড়াই মাঠে নামে রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুতে রিয়াল মাদ্রিদের ডেরায় একের পর এক আক্রমণ করতে থাকে বিলবাও। কখনও গোলরক্ষক কোরতোয়া আবার কখনও এলডার মিলিতাও হন লস ব্লাঙ্কোসদের ত্রাতা।

দ্বিতীয়ার্ধে নিজেদের ডি বক্সের ভেতর স্বাগতিক স্ট্রাইকার ইনাকি উইলিয়ামসের হাতে বল লাগলেও এড়িয়ে যায় রেফারির চোখ। পেনাল্টি বঞ্চিত হয় রিয়াল। ৮১ মিনিটে সবচেয়ে বড় সুযোগ হাতছাড়া হয়। গোলরক্ষকের সাথে ওয়ান টু ওয়ানে গোল করতে ব্যর্থ হন রিয়ালের ক্যাসেমিরো।
তবে ভুল করেনি বিলবাও উইঙ্গার আলেজান্দ্রো বেরেঙ্গুয়ের। ৮৯ মিনিটে এই স্প্যানিশ তারকার গোলে ১-০ জয়ে সেমির টিকিট নিশ্চিত করেছে অ্যাথলেটিক বিলবাও।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বার্সার পর রিয়াল মাদ্রিদেরও বিদায়ঘণ্টা বাজাল বিলবাও

আপডেট সময় : ১১:৫৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২