ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

পেরুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস খাদে পড়ে নিহত ২০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২ ৬৪০৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার বছর বয়সী একটি মেয়ে শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।
দেশটির দক্ষিণাঞ্চলে যাত্রীবোঝাই একটি বাস খাদে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।

স্থানীয় সরকার জানিয়েছে, গত বুধবার বিকেলে পেরুর উত্তরাঞ্চলে একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে রাস্তা থেকে ১০০ মিটার (৩২৮ ফুট) গভীর খাদে পড়ে যায়। প্রত্যন্ত ও দুর্গম এলাকা হওয়ায় দুর্ঘটনাকবলিত বাসটির অবস্থান জানতে এবং সেখানে পৌঁছাতে উদ্ধারকর্মীদের বেশ কয়েক ঘণ্টা লেগে যায়।
এএফপি বলছে, দুর্ঘটনাকবলিত ওই বাসটি তায়াবামবা থেকে ত্রুজিল্লো নামক স্থানে যাচ্ছিল। খারাপ রাস্তার কারণে ৩৪০ কিলোমিটার (২১১ মাইল) দীর্ঘ এই পথ পাড়ি দিতে সাধারণত ১৪ ঘণ্টা সময় লাগে।
এ ছাড়া উচ্চগতি এবং খারাপ সড়ক ব্যবস্থানার কারণে পেরুতে সড়ক দুর্ঘটনা খুবই সাধারণ ব্যাপার। এর আগে গত নভেম্বরে পৃথক একটি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পেরুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস খাদে পড়ে নিহত ২০

আপডেট সময় : ১০:৫৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২