ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝড়ে উপড়ে পড়ে গেছে নিউটনের সেই ‘আপেল গাছ’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২ ২২০২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আপেল উপরে না গিয়ে, মাটিতে পড়লো কেন- যে গাছের আপেল মাটিতে পড়ার কারণে মহাকর্ষের সূত্র আবিষ্কার করেন বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন, সেই আপেল গাছটি ঝড়ে উপড়ে পড়ে গেছে। ক্যামব্রিজ ইউনিভার্সিটির বোটানিক্যাল গার্ডেনে গাছটি পড়ে যায় বলে ২১ ফেব্রুয়ারি এক খবরে জানিয়েছে বিবিসি।

বোটানিক্যাল গার্ডেনের কিউরেটর ড. স্যামুয়েল ব্রোকিংটন বলেন, গাছটি ১৯৫৪ সালে রোপণ করা হয়েছিল। তিনিই নিশ্চিত করেন এই গাছটি থেকে মাটিতে পড়া আপেলের মাধ্যমে গ্রাভিটি তত্ত্ব বা মহাকর্ষের সূত্র আবিস্কার করেছিলেন নিউটন। তবে এই গাছটি সেই গাছ থেকে ক্লোন করা হয়েছিল যা স্যার আইজ্যাক নিউটনকে মহাকর্ষের সূত্র আবিষ্কার করতে পরিচালিত করেছিলেন।

বোটানিক গার্ডেন কর্তৃপক্ষ জানিয়েছে যে, তাদের কাছে গাছটির একটি ক্লোন রয়েছে যা শীঘ্রই বাগানের অন্যত্র লাগানো হবে। মূল গাছটি লিঙ্কনশায়ারের গ্রান্থামের উলসথর্প ম্যানরে অবস্থিত, যেখান থেকে একটি আপেল পড়েছিল। যা নিউটনকে তার মধ্যাকর্ষণ তত্ত্ব তৈরি করতে নেতৃত্ব দেয়।

উনিশ শতকে গাছটি ঝড়ো হাওয়ায় পড়ে যায় তবে গাছটি বেঁচে ছিল এবং বছরের পর বছর ধরে গ্রাফটিং-এর মাধ্যমে বংশবিস্তার করা হয়েছে। ছত্রাকজনিত কারণে দুর্বল হয়ে গত শুক্রবার ঝড়ে গাছটি পড়ে গিয়েছিল। বিজ্ঞানী নিউটনের অবদানকে স্মরণীয় করে রাখতে গাছটির ক্লোন করে রাখা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝড়ে উপড়ে পড়ে গেছে নিউটনের সেই ‘আপেল গাছ’

আপডেট সময় : ০১:০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২