ঢাকা ১২:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

পুতিনের প্রস্তাবে রাজি জেলেনস্কি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৯:০০ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২ ৪৫৭২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাব গ্রহণ করে শান্তি ও যুদ্ধবিরতির জন্য আলোচনায় বসতে রাজি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (২৬ ফেব্রুয়ারি) রুশ বার্তা সংস্থা টাসের এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।

ইউক্রেন প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারির শনিবারের বিবৃতির বরাত দিয়ে টাসের প্রতিবেদনে বলা হয়, বৈঠকের স্থান ও সময় নিয়ে আলোচনা চলছে। যত তাড়াতাড়ি আলোচনা শুরু হবে, তত দ্রুত স্বাভাবিক জীবন শুরু করা যাবে।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ বলেছিলেন, ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য মিনস্কে প্রতিনিধিদল পাঠাতে প্রস্তুত প্রেসিডেন্ট পুতিন। কিন্তু ইউক্রেনের পক্ষ থেকে আলোচনার স্থান হিসেবে পোল্যান্ডের শহর ওয়ারশকে প্রস্তাব করা হয়। পরে উভয় পক্ষের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়। ইউক্রেনে চলমান রুশ অভিযানের তৃতীয় দিনেই আলোচনার শর্ত এক অর্থে মেনে নিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

এর আগে বৃহস্পতিবার পূর্ব ইউরোপে রুশভাষীদের ওপর ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটিতে সামরিক অভিযানের ঘোষণা দেন। তার ঘোষণার পরপরই রুশ সেনারা উত্তর-পূর্ব ও ক্রিমিয়া দিয়ে ইউক্রেনে প্রবেশ করে। অভিযানের তৃতীয় দিনে তারা রাজধানী কিয়েভে পৌঁছে যায়। সর্বশেষ তথ্য মতে, কিয়েভ বাঁচাতে লড়ছিল ইউক্রেনের সেনারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুতিনের প্রস্তাবে রাজি জেলেনস্কি

আপডেট সময় : ১২:৫৯:০০ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২