ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

করোনায় আক্রান্ত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২ ১৮১২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১৩ মার্চ) রাতে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটারে দেওয়া এক বার্তায় তিনি নিজেই একথা জানিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
নিজের টুইটার অ্যাকাউন্টে রোববার মধ্যরাতে দেওয়া এক বার্তায় সাবেক প্রেসিডেন্ট ওবামা জানান, ‘আমি করোনা পজিটিভ। কয়েকদিন ধরে আমার খুসখুসে কাশি ছিল। তারপরই নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ ধরা পড়ে। তবে আমি এখনও ভাল বোধ করছি।’

মার্কিন নাগরিকদের করোনাভাইরাসের টিকা নিতে উৎসাহিত করে তিনি লেখেন, ‘মিশেল ও আমি টিকা নিয়েছি। টিকার বুস্টার ডোজও নিয়েছে। আপনি যদি ইতোমধ্যে টিকা না নিয়ে থাকেন তবে টিকা নেওয়ার কথা স্মরণ করিয়ে দিচ্ছি এবং টিকা নিতে উৎসাহিত করছি। এমনকি সংক্রমণ যদি কমেও যায় তবুও টিকা নিন।’
টুইটে ওবামা আরও জানান, তার স্ত্রী ও সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামাও করোনার পরীক্ষা করিয়েছিলেন। তবে তার ফলাফল নেগেটিভ এসেছে।
সাবেক এই ডেমোক্যাটিক প্রেসিডেন্টের এক ঘনিষ্ঠজনের বরাত দিয়ে সিএনএন বলছে, শীত মৌসুমের বেশিরভাগ সময় হাওয়াইতে কাটিয়ে সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে ফেরেন ৬০ বছর বয়সী বারাক ওবামা। মূলত ওয়াশিংটন ডিসিতে পৌঁছানোর পরই করোনা পরীক্ষায় পজিটিভ হন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনায় আক্রান্ত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা

আপডেট সময় : ০২:২১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২