ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেফতার ২৫, সুধারাম থানার ওসি ক্লোজড জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪৭ নোয়াখালীতে কাফনের কাপড় পড়ে ছাত্রলীগের বিক্ষোভের ভিডিও ভাইরাল নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, ১৪ ঘন্টা পর খালে মিলল যুবকের মরদেহ ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির আশঙ্কা, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

পোশাক না খুলেও ধর্ষণ করা যায়: মেঘালয় হাইকোর্ট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২ ২৭০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পোশাক না খুলেও ধর্ষণ করা যায় বলে মন্তব্য করেছেন ভারতের হাইকোর্টের প্রধান বিচারপতির একটি বেঞ্চ। বুধবার (১৬ মার্চ) এক ধর্ষণ মামলার রায়ে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতির একটি বেঞ্চ এ মন্তব্য করেন।

রায়ে আদালত বলেন, কোনো নারীর ইচ্ছার বিরুদ্ধে কিংবা জোর করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করলেই তা ধর্ষণ বলে গণ্য হবে। সেই সময় ওই নারী পোশাক পরে ছিলেন কি না, তাঁর যন্ত্রণা হয়েছিল কি না এসব বিবেচ্য নয়। পোশাক না খুলেও ধর্ষণ করা যায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনের তথ্যমতে, ১০ বছর বয়সী এক বালিকাকে ধর্ষণের অভিযোগে ২০১৮ সালে এক ব্যক্তিকে দশ বছরের কারাদণ্ড দেয় আদালত। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন অভিযুক্তের আইনজীবী। আবেদনে বলা হয়, ধর্ষণের সময় মেয়েটি ব্যথা অনুভব করেনি বলে জানিয়েছিল এবং সে সময় সে অন্তর্বাস পরে ছিল। যেহেতু তার অন্তর্বাস খোলা হয়নি, সে যন্ত্রণা অনুভব করেনি, সুতরাং এ ঘটনাকে ধর্ষণ বলে গণ্য করা যায় না।

এরপর বুধবার মেঘালয় হাইকোর্ট রায় ঘোষণার সময় এসব কথা বলেন এবং অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করে তার কারাদণ্ড বহাল রাখেন। সূত্র : এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পোশাক না খুলেও ধর্ষণ করা যায়: মেঘালয় হাইকোর্ট

আপডেট সময় : ০৭:১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২