ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, ৩ কি’শোর নি/হত নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার অশ্বদিয়াকে আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ার লক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় এড.শাহজাহান ‎ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির নোবিপ্রবিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করলেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু

ইউক্রেনে আবারও রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১০:২৭ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২ ৩৩৫০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউক্রেনে আবারও নতুন ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। এতে দেশটির দক্ষিণাঞ্চলের একটি তেল সংরক্ষণাগার ধ্বংস হয়েছে। রাশিয়ার কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে মাইকোলাইভ অঞ্চলে কোস্ত্যন্তিনিভকা বসতির কাছে হামলা চালানো হয়েছে। এতে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর একটি জ্বালানি সংরক্ষণ সাইট ধ্বংস হয়েছে। এনিয়ে ইউক্রেনে দ্বিতীয়বারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো মস্কো।
এর আগে ইউক্রেনের পশ্চিমাঞ্চলের একটি অস্ত্রাগারে এ ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ জানান, মস্কো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে পশ্চিম ইউক্রেনের একটি ভূগর্ভস্থ অস্ত্রের গুদাম ধ্বংস করেছে। গুদামটিতে ইউক্রেনের সেনাদের বিভিন্ন ধরনের অস্ত্র রাখা ছিল বলেও জানান তিনি।
যুদ্ধে এ ধরনের অস্ত্র ব্যবহারের কথা আগে কখনোই স্বীকার করেনি রাশিয়া। দেশটির একটি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, ইউক্রেনে হামলা শুরুর পর ওই দিনই প্রথম কিনজাল নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার করা হয়।
জানা গেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে একটি যথাযথ বা প্রকৃত অস্ত্র হিসেবে অভিহিতি করেছেন, যা যেকোনো দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে শব্দের চেয়ে পাঁচগুণ বেশিতে ছুটতে পারে।
প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রুশ বাহিনী। গত ২০ দিনে তাদের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের বিভিন্ন শহর। প্রাণ হারিয়েছেন কয়েকশ বেসামরিক নাগরিক। জাতিসংঘ জানিয়েছে, রুশ আক্রমণের মুখে এরই মধ্যে ৩০ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইউক্রেনে আবারও রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় : ০৪:১০:২৭ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২