ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

কোনো অবস্থাতেই পদত্যাগ করব না : ইমরান খান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২ ১৮৯১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই বছর ধরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে দেশটির বিরোধী দলগুলো; ঘনিয়ে আসছে পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে তার বিরুদ্ধে আইনপ্রণেতাদের অনাস্থা ভোটের দিনও।
কিন্তু ইমরান খান পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বিরোধীদের অনাস্থা ভোটের প্রস্তাবে পদত্যাগের জন্য একেবারেই প্রস্তুত নন তিনি।
বুধবার রাজধানী ইসলামাদে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘কোনো অবস্থাতেই পদত্যাগ করব না। আমি শেষ বল পর্যন্ত খেলব এবং তাদের (বিরোধীদের) চমকে দেব। আমি জানি, তারা চাপে আছে।’
গত ৯ মার্চ ন্যাশনাল অ্যাসেম্বলির বিরোধী দলীয় এমপিরা অ্যাসেম্বলির সচিবালয়ে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব জমা দেন। তাদের সেই প্রস্তাব আমলে নিয়ে আগামী ২৫ মার্চ অনাস্থা ভোটের দিন ধার্য করেন অ্যাসেম্বলির স্পিকার আসাদ কায়সার।
পাকিস্তানের পার্লামেন্টারি নিয়ম অনুযায়ী, আগামী ২৫ মার্চ থেকে পরবর্তী সাত দিনে তিন ধাপে অনাস্থা ভোট হবে ন্যাশনাল অ্যাসেম্বলিতে।
বুধবারের সংবাদ সম্মেলনে ইমরান খান দৃঢ়কণ্ঠে বলেন, ‘আমার ট্রাম্পকার্ড হলো, আমি আমার কোনো কার্ড গোপন রাখিনি। তাই কেউ যদি ভেবে থাকেন যে (অনাস্থা ভোটের মুখে পড়ার ভয়ে) পদত্যাগ করে আমি ঘরে বসে থাকব, সেক্ষেত্রে তিনি বিভ্রান্তির মধ্যে আছেন। আমি পদত্যাগ করব না।’
পাকিস্তানের বিরোধীরা বরাবরই অভিযোগ করে আসছেন, সামরিক বাহিনীর মদতে ক্ষমতায় টিকে আছেন ইমরান খান। ইমরান অবশ্য বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছেন।
বুধবারের সংবাদ সম্মেলনেও তিনি বলেন, সামরিক বাহিনীকে রাজনৈতিক দৃষ্টিতে বিবেচনা করা উচিত নয় বিরোধীদের।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘যদি সামরিক বাহিনী না থাকত, এই দেশ এতদিনে অন্তত তিন ভাগে ভাগ হয়ে যেত। সামরিক বাহিনীর সমালোচনা করা বা একে রাজনৈতিক দৃষ্টিতে বিবেচনা করার অভ্যাস আমাদের পরিবর্তন করা উচিত।’
বিরোধীদের উদ্দেশে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, যদি কোনো কারণে তাকে ক্ষমতাচ্যুত হতেও হয়, তাহলেও নীতির সঙ্গে আপস করবেন না; কারণ দেশের জনগণ ও স্রষ্টার কাছে তিনি দায়বদ্ধ।
ইমরান খান বলেন, আমার নেতৃত্বাধীন সরকার যদি কোনো কারণে পড়েও যায়, তবুও আমি নিজের নীতির সঙ্গে আপস করব না। কারণ, আমি দেশের জনগণ ও স্রষ্টার সঙ্গে বেঈমানি করতে পারি না। জনগণ আমার সঙ্গে আছেন। দেশের মোট জনসংখ্যার ৬০ থেকে ৭০ শতাংশ আমাকে ও আমার দলকে সমর্থন করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কোনো অবস্থাতেই পদত্যাগ করব না : ইমরান খান

আপডেট সময় : ০৭:২৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২