ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

বিশ্বে কমেছে করোনা আক্রান্তের সংখ্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২ ৩৫০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৮৭ হাজার ৭৩৩ জন রোগী। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪৭ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার ৮২০ জনে দাঁড়িয়েছে। এছাড়া একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১২ লাখ ৯৪ হাজার ২৩৩ জন। এ পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ কোটি ৪১ লাখ ৭২ হাজার ১৬০ জনে।
গেল ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় প্রাণ গেছে চার হাজার ৫৬৬ জনের। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ লাখ ৪২ হাজার ৯৩০ জনে।
আজ শনিবার (২৬ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
গতকাল শুক্রবার ওয়ার্ল্ডোমিটারসের তথ্য মতে, করোনায় মৃত্যু হয় ৪ হাজার ৮০৭ জনের। এ ছাড়া নতুন করে আরও ১৬ লাখ ৯৩ হাজার ৯০৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ৪৭ কোটি ৭৭ লাখ ৪৮ হাজার ৬৫১ জন।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে। দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৩৯ হাজার ৩৯৬ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে আমেরিকা। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় মারা গেছেন ৬৯২ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিশ্বে কমেছে করোনা আক্রান্তের সংখ্যা

আপডেট সময় : ১০:১৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২