ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

শান্তি আলোচনার জন্য তুরস্কে পৌঁছেছে ইউক্রেনের প্রতিনিধি দল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২ ৩১৫৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শান্তি আলোচনার জন্য তুরস্কের ইস্তাম্বুল শহরে পৌঁছেছে ইউক্রেনের একটি প্রতিনিধি দল। সেখানে রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে শান্তি আলোচনায় বসবেন তারা। এর আগেও দুদেশের মধ্যে কয়েক দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তবে তেমন কোনো অগ্রগতি হয়নি।
ডেভিড আরাখামিয়া নামে ইউক্রেনের এক আলোচক জানান, সোমবার থেকে বুধবার পর্যন্ত এই আলোচনা অনুষ্ঠিত হবে। খবর বিবিসির।
ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকোভ এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের প্রধান মিখাইল পোডোলিয়াক। প্রতিনিধিরা বলছেন, তাদের শান্তি আলোচনার প্রধান লক্ষ্য যুদ্ধবিরতি নিশ্চিত করা।
তুরস্কে মুখোমুখি এই বৈঠকের আয়োজন করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।
এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলার পর এই পর্যন্ত দেশ দুটির মধ্যে যত আলোচনা হয়েছে সেগুলো ‘খুবই কাটখোট্টা’ ছিল বলে মন্তব্য করেছে ইউক্রেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শান্তি আলোচনার জন্য তুরস্কে পৌঁছেছে ইউক্রেনের প্রতিনিধি দল

আপডেট সময় : ০৯:৩৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২