ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা

সেনা ও আইএসআই প্রধানের সঙ্গে ইমরান খানের বৈঠক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২ ২১১৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোট আগামী ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে । অনাস্থা ভোটকে সামনে রেখে সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ও আন্তঃবাহিনী গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাদিম আঞ্জুমের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার (৩০ মার্চ) ইসলামাবাদে প্রধানমন্ত্রীর আবাসিক ভবনে এই বৈঠক হয়েছে।
জিও নিউজের খবর বলছে, বৈঠকে তারা আফগানিস্তান ও পাকিস্তান-আফগান সীমান্তের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
এমন এক সময় বৈঠকটি হয়েছে, যার কয়েক ঘণ্টা আগে ক্ষমতাসীন দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তাদের গুরুত্বপূর্ণ মিত্র মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম-পি)। তারা বিরোধীদের সঙ্গে যোগ দেওয়ায় পার্লামেন্টে কার্যত সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন ইমরান খান।
দেশটির পার্লামেন্টের অনাস্থা ভোটের দিনও যদি এমন পরিস্থিতি বহাল থাকে, হালে জাতীয় পরিষদে নিজের সংখ্যাগরিষ্ঠতা হারাবেন ইমরান খান। এর মধ্য দিয়ে সাবেক এই কিংবদন্তি ক্রিকেট তারকাকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ আহমেদ জানান, সংসদে অনাস্থা প্রস্তাবের ওপর ৩১ মার্চ থেকে আলোচনা শুরু হবে এবং এরপর ৩ এপ্রিল এ বিষয়ে ভোটাভুটি হবে। তিনি প্রধানমন্ত্রীর পক্ষে রয়েছেন জানিয়ে বলেন, ইমরান খান শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সেনা ও আইএসআই প্রধানের সঙ্গে ইমরান খানের বৈঠক

আপডেট সময় : ০৯:২৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২