ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা

করোনা আক্রান্তে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর কাউন্সিলরের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০ ১০৬২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনকে বার্তা ডেস্ক::

করোনা আক্রান্ত মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলর আবুল আহাদ (৫৯) মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে তিনি মারা যান বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, ‘গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন আহাদ। তিনদিন আগে তার নমুনা সংগ্রহ করা হয়। গতরাতে সিলেট ল্যাবে থেকে প্রাপ্ত ফলাফলে তার করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত হওয়ায় রাতেই তার বাসায় গিয়ে ওষুধপত্র দিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে সকালে তার মৃত্যু হয়।’

এছাড়া, কাউন্সিলর আহাদ হৃদরোগসহ আরও বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন বলেও জানান তিনি।

শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসীন মিয়া মধু বলেন, ‘আব্দুল আহাদ বার বার নির্বাচিত কাউন্সিলর। এলাকায় তার বেশ জনপ্রিয়তা রয়েছে। তবে আহাদ হার্টের রোগী, তার হার্টে রিং লাগানো ছিলো।’

স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফন করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

করোনা আক্রান্তে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর কাউন্সিলরের মৃত্যু

আপডেট সময় : ০২:৩৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০