ঢাকা ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, ৩ কি’শোর নি/হত নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার অশ্বদিয়াকে আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ার লক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় এড.শাহজাহান

গ্রেপ্তার হবেন নোবেল ভারতে গেলেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০ ৭৫৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনকে বার্তা ডেস্ক::

ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার রিয়্যালিটি শো ‘সারেগামাপা’তে অংশ নিয়ে দুই বাংলায় পরিচিতি পান বাংলাদেশি গায়ক মাঈনুল আহসান নোবেল। সম্প্রতি বেশকিছু ফেসবুক স্ট্যাটাস দিয়ে এবং তার গোপন বিয়ে প্রকাশ্যে আসার পর তুমুল সমালোচিত হয়েছেন তিনি। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়েও তিনি আপত্তিকর কিছু পোস্ট দিয়েছেন।

নোবেলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছেন সুমন পাল নামের ত্রিপুরার বিলোনিয়ার এক যুবক।

মামলার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা রাজ্যের পুলিশ জানিয়েছে, ভারতে ঢুকলেই নোবেলকে গ্রেপ্তার করা হবে।

সুমন পাল জানান, একজন ভারতীয় হিসেবে তিনি দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন কুৎসাপূর্ণ মন্তব্য মেনে নিতে পারেননি, তাই তিনি নোবেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করার জন্য নোবেলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ত্রিপুরার দক্ষিণ জেলার বিলোনিয়া এলাকার বাসিন্দা সুমন পাল স্থানীয় বিলোনিয়া থানায় নোবেলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০০, ৫০৪, ৫০৫, ১৫৩ এবং তথ্যপ্রযুক্তি আইনে মামলাটি করেছেন।

গত সোমবার (২৫ মে) নোবেলের বিরুদ্ধে মামলাকারী যুবক অভিযোগের একটি প্রতিলিপি পাঠান ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ হাইকমিশন ও আগরতলা জেলার পুলিশ সুপারের কাছে। যার ভিত্ততেই ত্রিপুরার বিলোনিয়া থানায় মামলাটি দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

গ্রেপ্তার হবেন নোবেল ভারতে গেলেই

আপডেট সময় : ১০:৩১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০