ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার ৯৯ বস্তা সরকারি চাল চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত মাদক কারবারি যে কেউ হোক তাকে ছাড় দেওয়া হবেনা, যদি সে এমপি পুত্রও হয়- ওসি নিজাম গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, পৃথক অভিযানে গ্রেফতার – ৫ ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেদের মানবেতর জীবন মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান, শুল্ক-কর ফাঁকি দেওয়া ১১শ লিটার ডিজেল উদ্ধার ৫৪ বছর পর ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ৮৩ বছরের বৃদ্ধা নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

কাল থেকে খুলছে মসজিদে নববী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫১:০২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০ ৬০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনকে বার্তা ডেস্ক::

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস মোকাবিলায় বন্ধ থাকার পর আগামীকাল রোববার থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে মুসলিমদের পবিত্র স্থান সৌদি আরবের মদিনার মসজিদে নববী।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ গতকাল শুক্রবার এ বিষয়ে অনুমোদন দিয়েছেন। তবে মুসল্লিদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নববীতে প্রবেশ করতে হবে। সংবাদমাধ্যম সৌদি গেজেট এ খবর জানিয়েছে।

মসজিদে নববী কর্তৃপক্ষের বরাত দিয়ে সৌদি গেজেট জানিয়েছে, কঠোর পূর্বসতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে মসজিদটি পুনরায় খোলার পরিকল্পনা সম্পন্ন করা হয়েছে। তবে মসজিদে মুসল্লিদের জামাতে অংশগ্রহণের ক্ষেত্রে ধারণক্ষমতার ৪০ শতাংশ পর্যন্ত সীমিত করা হয়েছে। আগামীকাল ফজরের নামাজ পড়তে মসজিদে যেতে পারবেন মুসল্লিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

কাল থেকে খুলছে মসজিদে নববী

আপডেট সময় : ০১:৫১:০২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০