ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেফতার ২৫, সুধারাম থানার ওসি ক্লোজড জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪৭ নোয়াখালীতে কাফনের কাপড় পড়ে ছাত্রলীগের বিক্ষোভের ভিডিও ভাইরাল নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, ১৪ ঘন্টা পর খালে মিলল যুবকের মরদেহ ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির আশঙ্কা, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ৬: কারণ জানালেন সেই চালক

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৭:২০:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ৫৯৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায় বাসের ধাক্কায় একই পরিবারের ৪ জনসহ ৬ জন নিহতের ঘটনায় ঘাতক বাসচালক মোহাম্মদ নুরুদ্দিনসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-১০। শনিবার র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে এক বার্তায় জানানো হয়েছে।

র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার, সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসচালক মোহাম্মদ নুরুদ্দিন জানিয়েছেন, তিনি বিভিন্ন নেশাদ্রব্য মাদকসেবন করেন। তবে, দুর্ঘটনার আগে (গতকাল) তিনি কোনো নেশাদ্রব্য মাদকসেবন করেননি। বাসের ব্রেকফেল করে ফেলেছেন নুরুদ্দিন। তাই বারবার ব্রেক ধরার পরও বাস থামেনি। এছাড়া তিনি নিজেই বাস চালাচ্ছিলেন বলে স্বীকার করেছেন।

এর আগে, গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে এক্সপ্রেসওয়েতে টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকারকে বেপরোয়া গতিতে এসে পেছন থেকে ধাক্কা দেয় বেপারী পরিবহনের একটি বাস। এতে সামনে থাকা গাড়িগুলো দুমড়ে-মুচড়ে যায়। এ সময় প্রাইভেটকারের ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই নিহত হন একজন। বাকিদের ঢাকা নেয়ার পথে মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ৬: কারণ জানালেন সেই চালক

আপডেট সময় : ০৭:২০:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪