ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

জাল টাকা দিয়ে কেনাকাটা, ২৪ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার যুবক

সুবর্ণচর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ২২৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সুবর্ণচরে জাল টাকাসহ মো. নুর আলম (৩৫) নামে এক কৃষকদল নেতাকে আটক করা হয়েছে। পরে তার কাছ থেকে উদ্ধারকৃত ২৪ হাজার টাকার জাল নোটসহ তাকে পুলিশের হাতে সোপর্দ করেন স্থানীয় ব্যবসায়ীরা।

আরো পড়ুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর থানার ভাররপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার আবদুল্লাহ মিয়ার হাট বাজার থেকে তাকে আটক করা হয়।

আরো পড়ুন: অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষকদের বিদায় ও নবাগত শিক্ষকদের বরণ অনুষ্ঠান

নুর আলম জেলার সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের পূর্ব চরমটুয়া গ্রামের মো. ইব্রাহিমের ছেলে। তিনি একই ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক।

আরো পড়ুন: সরকারি ব্রীজ নির্মাণ কাজে নদী থেকে বালু উত্তোলন

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে এক বান্ডিল জাল টাকা নিয়ে উপজেলার আবদুল্লাহ মিয়ার হাট বাজারের যান কৃষকদল নেতা নুর আলম। সেখানে তিনি একটি মুদি দোকান থেকে সুজি কিনে এক হাজার টাকার একটি নোট দেন। দোকানদারের কাছ থেকে অবশিষ্ট টাকা ফেরত নিয়ে তিনি দ্রুত চলে যান। দোকানদার সন্দেহবশত এক হাজার টাকার নোটটি পরীক্ষা করে দেখেন, এটি জাল। এরপর তিনি আশপাশের দোকানিদের বিষয়টি জানান। এ সময় দোকানিরা জড়ো হয়ে বাজারের একটি রাস্তা থেকে নুর আলমকে আটক করলে তিনি জাল নোট দেওয়ার বিষয়টি স্বীকার করেন। ওই সময় তার কাছে আরও ২৩ হাজার টাকার জাল নোট পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ নুর আলমকে আটক করে থানায় নিয়ে যায়।

আরো পড়ুন: পিস্তল-গুলিসহ মাদক কারবারি গ্রেপ্তার

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন মিয়া বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা নেওয় হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

জাল টাকা দিয়ে কেনাকাটা, ২৪ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার যুবক

আপডেট সময় : ০৩:০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫