ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

কেন কাঁঠাল খাবেন?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০ ৩৩১২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্কঃ

রসালো ফল কাঁঠাল পাওয়া যাচ্ছে এখন। সুস্থ থাকতে পুষ্টিগুণে অনন্য কাঁঠাল খেতে পারেন। এতে রয়েছে ফাইবার, প্রোটিন, অ্যান্টি-অক্সিডেন্ট, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাংগানিজ, কপার, ভিটামিন এ, ভিটামিন সি, কার্বসহ আরও অনেক পুষ্টিগুণ। জেনে নিন কাঁঠালের উপকারিতা সম্পর্কে।

  • কাঁঠালে থাকা প্রোটিন ও অ্যান্টি-অক্সিডেন্ট ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে।
  • ত্বক সুন্দর রাখতে নিয়মিত খান কাঁঠাল। এতে থাকা ভিটামিন সি ত্বকের অকালে বুড়িয়ে যাওয়া রোধ করে।
  • কাঁঠালে থাকা পটাসিয়াম, ফাইবার ও অ্যান্টি-অক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমায়।
  • ভিটামিন এ এবং ভিটামিন পাওয়া যায় কাঁঠাল থেকে। এই দুই ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সুস্থ রাখে শরীর।
  • অ্যান্টি অক্সিডেন্ট ও ফ্ল্যাভোনয়েড থাকায় কাঁঠাল ক্যানসার প্রতিরোধ করতে পারে। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট শরীরে ফ্রি রেডিক্যাল প্রতিরোধ করে, যা ক্যানসার সৃষ্টির জন্য দায়ী।
  • কার্বোহাইড্রেট ও ক্যালোরি রয়েছে কাঁঠালে। ফলে এটি খেলে তাৎক্ষণিক শক্তি পাওয়া যায়। এছাড়া কোলেস্টেরল না থাকায় শরীরের জন্য নিরাপদ এই ফল।
  • কোষের দ্রুত ক্ষয় হয়ে যাওয়া রোধ করে কাঁঠাল।
  • প্রচুর পরিমাণে আঁশ রয়েছে এই ফলে। তাই এটি হজমের গণ্ডগোল দূর করতে সক্ষম।
  • কাঁঠালে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম হাড় মজবুত রাখে এবং অস্টিওপোরসিস রোগ প্রতিরোধ করে।
  • দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে এই ফল।
  • কাঁঠালের বিচিতেও রয়েছে প্রোটিন। কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে কাঁঠালের বিচি খেতে পারেন। এটি শরীরের রক্ত সরবরাহ বাড়ায়। ফলে ভালো থাকে ত্বক ও চুল।
  • কাঁঠালে থাকা কপার থাইরয়েড গ্রন্থি ভালো রাখে।

সাবধানতা
কাঁঠাল অতিরিক্ত খেলে অনেকের হজমের সমস্যা দেখা দেয়। তাই হজমের সমস্যায় ভুগলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন কাঁঠাল।

তথ্য: হেলথ লাইন, এনডিটিভি ফুড

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কেন কাঁঠাল খাবেন?

আপডেট সময় : ০৭:৪৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০