ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

এক বছরে চাকরি হারাতে পারে ২৫ কোটি মানুষ: ব্রাড স্মিথ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৬:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০ ৭৪৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্ক রিপোর্ট (আন্তর্জাতিক):

চলতি বছর বিশ্বব্যাপী ২৫ কোটি মানুষ চাকরি হারাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্রাড স্মিথ। শনিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ব্রাড স্মিথ বলেন, চাকরির ক্ষেত্রে বিশ্ব এক বিস্ময়কর চ্যালেঞ্জের মুখে। লাখ লাখ মানুষকে চাকরি পেতে, এমনকি যে চাকরি আছে তার সঙ্গে তাল মেলাতে নতুন দক্ষতা অর্জন করতে হবে। কারণ, অর্থনীতির ডিজিটালাইজেশন ব্যাপক গতিতে এগিয়ে চলছে।

চলতি বছর বিশ্বব্যাপী আড়াই কোটি মানুষকে দক্ষতা ও প্রশিক্ষণ দেওয়ার একটি পরিকল্পনা সম্প্রতি ঘোষণা করেছে মাইক্রোসফট। পরিকল্পনা অনুযায়ী মানুষকে প্রশিক্ষণ, দক্ষতা, সার্টিফিকেশন, এমনকি চাকরি খুঁজে পেতে সহায়তা করবে মাইক্রোসফট। মাইক্রোসফটের মালিকানাধীন লিংকডইনের সহায়তায় এটি করা হবে।

ব্রাড স্মিথ মনে করেন, অনেক দেশে অনেক কাজ ডিজিটাল পুনর্নির্মাণের আওতার বাইরে থাকবে। তিনি বলেন, ‘এটি সত্য যে, কাজের প্রকৃতি বিশ্বজুড়ে এক নয়। সব কাজ বিশেষ করে উন্নয়নশীল বিশ্বে ডিজিটালাইজড করা যায় না। আমরা এমন বিশ্বে বাস করি, যেখানে ইন্টারনেট সেবার সমতা নেই। আমরা যদি এটি নিয়ে কিছু না করি, তবে অন্য সব অসমতাগুলো আরও বেড়ে যাবে। যা নিয়ে আমরা সবাই চিন্তিত। মাইক্রোসফট যদি আড়াই কোটি মানুষের কাছে পৌঁছাতে পারে, তবে আমরা ভাবব, আমরা আমাদের কাজটি করতে পেরেছি।’

মাইক্রোসফট তাদের কর্মসূচিতে অলাভজনক সংস্থাগুলোকে তাদের সেবা বিনামূল্যে ব্যবহারের জন্য সর্বোচ্চ ২ কোটি ডলার অনুদান দেবে। স্মিথ আরও বলেন, করোনার আগে শক্তিশালী মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো এখন দুর্বল হয়ে গেছে। মাত্র ২০ শতাংশ মান ধরে রেখেছে তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

এক বছরে চাকরি হারাতে পারে ২৫ কোটি মানুষ: ব্রাড স্মিথ

আপডেট সময় : ০১:২৬:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০