ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
পরমাণু শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন পর্বে পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ মাদরাসা ছাত্রীর আত্মহত্যা লুকাতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ ভ্রাম্যমান আদালতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা মাইক বাজিয়ে আ.লীগ ও শেখ হাসিনার নামে স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার-১ মানবাধিকার নিশ্চিতে ইসলামই একমাত্র সমাধান: এমাম হোসাইন মোহাম্মদ সেলিম চাঁদপুরে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত সৌদি ফেরত নোয়াখালীর ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক নোয়াখালী রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের সভাপতি আপেল, সম্পাদক নাসির

ইন্দোনেশিয়ায় ফের অগ্ন্যুৎপাত, নিহত ১৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১ ১৯৬৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে মাউন্ট সেমেরু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ১৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। এ ঘটনায় আটকা পড়া ১০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সময় রোববার (৫ ডিসেম্বর) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি (বিএনপিবি) ১৩ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে।

বিএনপিবির কর্মকর্তা আব্দুল মুহারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, অগ্ন্যুৎপাতে ১৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনকে শনাক্ত করা গেছে। দুর্ঘটনায় ৯৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজন অন্তঃসত্তা নারীও রয়েছেন। এ পর্যন্ত ওই অঞ্চল থেকে ৯০২ জনকে উদ্ধার করা হয়েছে।

দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, অগ্ন্যুৎপাতের কারণে ছড়িয়ে পড়া ছাইয়ে ঢেকে গেছে গ্রামগুলো। সেখানকার মানুষকে ছাই ও ধ্বংসাবশেষের মধ্য দিয়ে ছোটাছুটি করতে দেখা গেছে।

বিএনপিবি আরও জানিয়েছে, ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আগ্নেয়গিরির কাছাকাছি এলাকা লুমাজাং জেলার উপপ্রধান ইন্দাহ আম্পেরওয়াতি এক সংবাদ সম্মেলনে বলেন, অগ্ন্যুৎপাতের কারণে দগ্ধ হন ৪১ জন। ইন্দাহ আম্পেরওয়াতি আরও বলেন, কাদা ও ভেঙে পড়া গাছে রাস্তা আটকে যাওয়ায় কর্তৃপক্ষ বেশ কয়েকটি গ্রামে পৌঁছাতে পারেনি।

বিএনপিবির প্রধান মেজর জেনারেল টিএনআই সুহারিয়ান্তো বলেন, সেনাবাহিনীকে সব ধরনের সহায়তার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

আগ্নেয়গিরিটি সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার ৬৭৬ মিটার ওপরে অবস্থিত। চলতি বছরের জানুয়ারিতেও সেখানে অগ্ন্যুৎপাত হয়। মাউন্ট সেমেরু ইন্দোনেশিয়ার প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে একটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইন্দোনেশিয়ায় ফের অগ্ন্যুৎপাত, নিহত ১৩

আপডেট সময় : ১২:০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১