ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

দুই বছর কমানো হলো সু চির কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১ ১৮৭৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে ‘গণ অসন্তোষে উসকানি’ এবং ‘কোভিডবিধি ভাঙার’ অভিযোগে দেওয়া চার বছরের কারাদণ্ড কমিয়ে দুই বছর করা হয়েছে।

দেশটিতে সামরিক বাহিনী দ্বারা নিযুক্ত সরকার প্রধানের আংশিক ক্ষমার ভিত্তিতে কারাদণ্ড কমানো হয়েছে বলে সোমবার জানিয়েছে মিয়ানমারের রাষ্ট্রীয় টিভি।

গেল ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে বন্দি সু চির বিরুদ্ধে দুর্নীতি, সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনসহ ১১টি মামলা হয়েছে।

এর মধ্যে প্রথম মামলায় দুই অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। সোমবার মিয়ানমারের একটি আদালত তাকে চার বছরের কারাদণ্ডের রায় দিয়েছিল।

সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি ‘এনএলডি’ দলের অন্যতম নেতা ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উয়িন মিন্টকেও একই অভিযোগে বিচারের মুখোমুখি করা হয় এবং তাকেও একই সাজা দেওয়া হয়।

তাদের বর্তমানে কোথায় রাখা হয়েছে তা জানা যায়নি। তবে যেখানে আছেন, সেখানেই তারা সাজা ভোগ করবেন। তাদেরকে কারাগারে পাঠানো হবে না বলে জানানো হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মধ্য দিয়ে সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে মিয়ানমারের সামরিক বাহিনী। সেদিনই সু চি ও তার দলের অন্যান্য শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়। সু চিকে তখন থেকেই গৃহবন্দি করে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুই বছর কমানো হলো সু চির কারাদণ্ড

আপডেট সময় : ১০:৪৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১