ঢাকা ০২:০০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় নিহত ৪৯

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১ ১৪৪৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি ট্রেইলার গাড়ি ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৪৯ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন।
দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনায় হতাহতদের মধ্যে বেশিরভাগই অভিবাসনপ্রত্যাশী।

মেক্সিকোর চিয়াপাস রাজ্যের সিভিল প্রোটেকশন সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত ৫৮ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
দুর্ঘটনায় হতাহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।

স্থানীয় ফায়ার সার্ভিস কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ট্রেইলার গাড়ির মধ্যে থাকা অধিকাংশ অভিবাসনপ্রত্যাশী হন্ডুরাস থেকে যাওয়া।

মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইব্রার্ড বলেন, নিহতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন। টুইটার বার্তায় তিনি নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানান।
তিনি আরো বলেন, দুর্ঘটনায় হতাহতদের মধ্যে যেসব বিদেশি নাগরিক রয়েছেন তাদের বিস্তারিত তথ্য জানাতে দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়গুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় নিহত ৪৯

আপডেট সময় : ১০:৩৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১