ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেফতার ২৫, সুধারাম থানার ওসি ক্লোজড জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪৭ নোয়াখালীতে কাফনের কাপড় পড়ে ছাত্রলীগের বিক্ষোভের ভিডিও ভাইরাল নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, ১৪ ঘন্টা পর খালে মিলল যুবকের মরদেহ ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির আশঙ্কা, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

কাতার এয়ারওয়েজের বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন নির্দেশনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১ ১৯৮০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা থেকে কাতারের রাজধানী দোহা রুটে ফ্লাইট পরিচালনাকারী কাতার এয়ারওয়েজ তাদের যাত্রীদের জন্য নতুন ভ্রমণ বিধিনিষেধ আরোপ করেছে। যাত্রীদের প্লেনে চড়ার সর্বোচ্চ ৪৮ ঘণ্টা আগে করোনার আরটি পিসিআর টেস্ট করার নতুন নির্দেশনা দিয়েছে তারা।

১৬ ডিসেম্বর থেকে যাত্রীদের এমন নির্দেশনা দিয়েছে কাতার এয়ারওয়েজ। বিদেশে ভ্রমণের ক্ষেত্রে বিভিন্ন দেশের পৃথক ভ্রমণ বিধিনিষেধ থাকলেও প্রথম এয়ারলাইন্স হিসেবে কাতার এয়ারওয়েজ যাত্রীদের চলাচলে এই শর্ত আরোপ করলো।

এই আদেশ কেবলমাত্র বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকার, ভিয়েতনাম ও ফিলিপাইন থেকে কাতার যাওয়া যাত্রীদের জন্য প্রযোজ্য। এই বিধিনিষেধ না মানলে যাত্রীদের কাতার এয়ারওয়েজের বোর্ডিং পাস দেওয়া হবে না।

কাতার এয়ারওয়েজ জানায়, করোনার পূর্ণাঙ্গ ডোজ ভ্যাক্সিন দেওয়া একজন যাত্রীকে কাতারে প্রবেশের পর একদিন হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে। পাশাপাশি তাকে পিসিআর টেস্ট করে নেগেটিভ সার্টিফিকেটও নিতে হবে। তবে যাদের করোনার ভ্যাক্সিন দেওয়া নেই তাদের কাতার পৌঁছে নির্ধারিত হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে কাতার এয়ারওয়েজে দোহা ছাড়াও ইউরোপ-আমেরিকা ও কানাডার বিভিন্ন রুটে যাতায়াত করেন বাংলাদেশিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কাতার এয়ারওয়েজের বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন নির্দেশনা

আপডেট সময় : ১১:১৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১