ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

জনস্বাস্থ্য বিবেচনা কঠোর লকডাউনের ঘোষণা নেদারল্যান্ডসে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১ ২৫৭২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: ইন্টারনেট

খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন সামনে রেখে জনস্বাস্থ্য বিবেচনায় রোববার থেকে মহামারি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডস। এমন কঠিন সিদ্ধান্ত কার্যকর করবে দেশটির সরকার। এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী মার্ক রুট বলেছেন, আবারও লকডাউনে যাচ্ছে নেদারল্যান্ডস। এটিই অনিবার্য। কারণ করোনার নতুন এ ধরনটির অভিঘাত দ্রুতই আমাদের ওপর আসছে। আমাদের নাগরিকরা এ বিষয়টি বুঝতে পারবেন, আমি তা মনে করি। প্রধানমন্ত্রী মার্ক রুট জানিয়েছেন, তবে সার্বিক পরিস্থিতিতে এ ধরনের বিধিনিষেধ জারি করা ‘অপরিহার্য’ ছিল। একই সঙ্গে তিনি দেশের নাগরিকদের বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণ এড়াতে অপ্রয়োজনীয় দোকানপাট, স্কুল, বার, রেস্তোরাঁ এবং জনসমাগমস্থল কমপক্ষে জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত বন্ধ রাখা হবে। বিশ্বের দেশে দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনার নতুন ধরন ওমিক্রন। এরইমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এ পর্যন্ত নতুন এ ধরনটি ৭৭টি দেশে ছড়িয়েছে। করোনার যেকোনো প্রজাতির চেয়ে এটি দ্রুত মানুষকে সংক্রমিত করছে। সংক্রমণ এড়াতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সব দেশকে সতর্ক হতে বলছেন। এদিকে করোনাভাইরাসের পরিবর্তিত এ রূপটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ইউরোপের দেশগুলো বিধিনিষেধ আরও কঠোর করছে। তবে ওমিক্রনের বিস্তার শুরুর পর নেদারল্যান্ডস সরকারের ঘোষিত এই নিষেধাজ্ঞাই সবচেয়ে কঠোরতম। স্থানীয় সময় রোববার থেকে নেদারল্যান্ডসে নতুন এ বিধিনিষেধ কার্যকর হবে। এর আগে দেশটির সরকার ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে বৈঠকের পর লকডাউনের ঘোষণা আসে। ওমিক্রন মোকাবিলার অংশ হিসেবে জনসমাগম এড়াতে গত কয়েক সপ্তাহ ধরে নেদারল্যান্ডসে সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে কারফিউ জারি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জনস্বাস্থ্য বিবেচনা কঠোর লকডাউনের ঘোষণা নেদারল্যান্ডসে

আপডেট সময় : ০৯:৩২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১