ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া দেশে বুস্টার ডোজ নিয়েছেন সাড়ে ৫ লাখ মানুষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২ ৭০৫২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হয়েছে করোনা টিকার বুস্টার ডোজের কার্যক্রম। এখন পর্যন্ত ৫ লাখ ৪০ হাজার ৫২৬ জন মানুষ বুস্টার ডোজ নিয়েছেন। বুধবার রাজধানীসহ সারাদেশেই দেওয়া হয়েছে ৩৪ হাজার ৮৬০ জনকে বুস্টার ডোজ।

বুধবার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো তথ্য থেকে এসব জানা যায়।

গত ১৯ ডিসেম্বর দেশে পরীক্ষামূলক বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়। প্রথমে বুস্টার ডোজ নেন দেশে প্রথম করোনার টিকা গ্রহণকারী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা ডি কস্টা। স্বাস্থ্য অধিদফতর বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকা বেছে নিয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্য বলছে, বুধবার ঢাকা মহানগরীতে ৭ হাজার ৩৫১ জনসহ ঢাকা বিভাগে ১২ হাজার ৭১০ জন, ময়মনসিংহ বিভাগে ১ হাজার ৪৪০ জন, চট্টগ্রাম বিভাগে ৫ হাজার ৯০৭ জন, রাজশাহী বিভাগে ২ হাজার ৯৯০ জন, রংপুর বিভাগে ২ হাজার ৯৭১ জন, খুলনা বিভাগে ৬ হাজার ১৫৯ জন, বরিশাল বিভাগে ১ হাজার ৩১ জন এবং সিলেট বিভাগে ১ হাজার ৬৫২ জন বুস্টার ডোজ নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া দেশে বুস্টার ডোজ নিয়েছেন সাড়ে ৫ লাখ মানুষ

আপডেট সময় : ১২:১৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২