ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

এক টুকরো পাউরুটির জন্য হাহাকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২ ৪৬৮০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বন্ধ উপার্জন। গরিব হয়েছেন আরও গরিব। দুই বেলা দুই মুঠো খাবারই জুটছে না বেশিরভাগ মানুষের। তালেবান আমলে আফগানিস্তানের পরিস্থিতি ভয়াবহ। মানবিকতার খাতিরে ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন অনেকেই। তেমনই একজন বেকারি মালিক মেহর দাল রহমতি। কিন্তু তার সামান্য সাহায্যে কি সমস্যা সমাধান হবে!
বাচ্চা থেকে বুড়ো সবাই হাত বাড়িয়েছে একটা পাউরুটির জন্য। ভিড়ের মধ্যেও লাল জামা পরা একটি শিশুর দিকে বারবার চোখ চলে যেতে বাধ্য। অসহায় সেই মুখে করুণ আর্তি ধরা পড়েছে। পাউরুটি নিতে সেও ছোট হাতটি বাড়িয়ে দিয়েছে। পাউরুটি নিতে এসেছেন অসংখ্য নারী। তারাও দাঁড়িয়ে রয়েছেন খাবারের অপেক্ষায়।

তালেবান আমলে নারীরা কাজের অধিকার হারিয়েছেন। দ্রব্যমূল্যও বৃদ্ধি পেয়েছে। তাই বেকারির সামনে নারীদেরও ভিড়। তবে এজন্যও রয়েছে নির্দেশনা। বেকারির কাচে তালেবান একটি পোস্টার রয়েছে। তাতে লেখা নারীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক।
এই পরিস্থিতিতে হাত ভর্তি পাউরুটি নিয়ে বেকারির ব্যবসায়ী রহমতি ভাবছেন, কার হাতে তুলে দেবেন বেঁচে থাকার সামান্য এই রসদটুকু?
সীমান্ত পেরিয়ে যে সব বাণিজ্য নিয়মিত চলত, তা তালিবান শাসনে বন্ধ হয়েছে। ঝাঁপ পড়েছে একাধিক স্থানীয় ব্যবসাতেও।
বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে, ২.৩ কোটি আফগান চরম খাদ্যসংকটে ভুগছে। ৯০ লাখ আফগান দুর্ভিক্ষ থেকে এক ধাপ দূরে।
আফগানিস্তানে পাঁচ বছরের কম বয়সী শিশুদের অর্ধেকেই এখন তীব্র অপুষ্টির শিকার।
জাতিসংঘের ফুড প্রোগ্রাম জানাচ্ছে, দেশটিতে ১.৪ কোটি মানুষের কাছে কোনো খাবার নেই।

জাতিসংঘের আন্তর্জাতিক শ্রমিক সংগঠন জানাচ্ছে, তালেবান সরকার ক্ষমতায় আসার পর প্রায় পাঁচ লাখ মানুষ কর্মহীন হয়েছেন। এই সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
বিজ্ঞাপন এবং টেলিভিশনসহ সব মাধ্যমে নারীদের মুখ দেখানো নিষিদ্ধ করেছে তালেবান। মেয়েদের স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবারের কোনও পুরুষ ছাড়া কোনও নারীর বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই।
৫ বছরের কম বয়সী ১০ লাখ শিশু অপুষ্টিতে ভুগে মারা যেতে পারে, জাতিসংঘের এই প্রতিবেদনই এখন দুশ্চিন্তা বাড়াচ্ছে।
তথ্যসূত্র : ডয়েচে ভেলে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এক টুকরো পাউরুটির জন্য হাহাকার

আপডেট সময় : ১২:০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২