ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

কানের ভেতর জাল বুনছে মাকড়শা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩ ২১৬৩৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:

কানে ভীষণ যন্ত্রণায় ভুগছিলেন এক নারী। এ কারণে ঠিকমতো শুনতেও পারছিলেন না তিনি। পরে চিকিৎসকদের কাছে গিয়ে জানতে পারেন তার কানের ভেতর মাকড়শা বাসা বেঁধেছে।

ঘটনাটি গত ২০ এপ্রিল চীনের সিচুয়াং প্রদেশে ধরা পড়ে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।

ওই নারীর ডান কানের ভেতর কী হয়েছে তা দেখতে এন্ডোস্কোপি করেন ডাক্তার। তখনই দেখা যায়, কানের ভেতর ঘুরে বেড়াচ্ছে আস্ত একটি মাকড়শা। শুধু ঘুরেই বেড়াচ্ছে না, ধীরে ধীরে কানের ভেতরই জাল বুনছে !

চিকিৎসকরা জানিয়েছেন, প্রথমে অনেকটা কানের টিস্যু কিংবা পর্দার মতো মনে হয়েছিল ওই জালকে। ফলে প্রথমে বোঝা যায়নি। পরে বিষয়টি পরিষ্কার হয়। তারপরই অতি সাবধানে কান থেকে সেই মাকড়শা এবং জালটি বের করেন চিকিৎসক।

কিন্তু কীভাবে মাকড়শা কানে নিয়েও বড় কোনো ক্ষতি হয়নি ওই নারীর- এমন প্রশ্নের জবাবে চিকিৎসকরা জানান, ওই মাকড়শা বিষাক্ত ছিল না। তাই কানের বড় কোনো ক্ষতি করতে পারেনি। তবে বেশ ঝুঁকি নিয়েই মাকড়শাটিকে বের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

কানের ভেতর জাল বুনছে মাকড়শা

আপডেট সময় : ০৬:৩৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩